কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের বৃষ্টির আভাস, শুরু হতে পারে যেদিন থেকে

বৃষ্টিভেজা সন্ধ্যা। পুরোনো ছবি
বৃষ্টিভেজা সন্ধ্যা। পুরোনো ছবি

দেশের রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল রোববার (২১ জানুয়ারি) আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এই তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে বাড়বে শীতের প্রবণতা। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কুয়াশার বিষয়ে এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। তবে আজ দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো তথ্য নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১০

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৩

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৪

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৫

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৬

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৭

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৮

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৯

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

২০
X