শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সব উন্নয়ন কাজের অগ্রগতি জানতে চেয়ে ডিএসসিসির চিঠি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন উন্নয়ন কাজ, করপোরেশন সভাগুলোয় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।

চিঠিতে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় উপস্থাপনের জন্য নানা বিষয়, প্রস্তাবনা ও বিগত করপোরেশন সভাগুলোর বাস্তবায়নাধীন সিদ্ধান্তগুলোর (একবিংশ করপোরেশন সভা পর্যন্ত) অগ্রগতি প্রতিবেদন করতে হবে। আগামী ৩০ জানুয়ারি দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভা অনুষ্ঠিত হবে।

আকরামুজ্জামান বলেন, ওই সভায় উপস্থাপনের জন্য তার বিভাগ, অঞ্চল, শাখা সংশ্লিষ্ট বিষয়, প্রস্তাবনা, বাস্তবায়নাধীন সিদ্ধান্তগুলো, কাজের অগ্রগতি আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে।

জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে চিঠি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব বিভাগীয় প্রধান, সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপবিভাগীয় প্রধান, শাখাপ্রধানদের প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X