কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনের ‘দ্য গ্রেট ওয়াল মেমোরেটিভ মেডেল’ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের ‘দ্য গ্রেট ওয়াল মেমোরেটিভ মেডেল’ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
চীনের ‘দ্য গ্রেট ওয়াল মেমোরেটিভ মেডেল’ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘দ্য গ্রেট ওয়াল মেমোরেটিভ মেডেল’ দিয়ে সম্মান জানানো হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে অনেক দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশ সরকারই নির্বাচন করবে, আমাদের এখানে কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, আমি মনে করি, তারা (বিরোধিতাকারীরা) এখন বুঝে গিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি সেটা আপনারা জানেন। কাজেই আমরা মনে করি একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি, এটা আরও শক্তিশালী হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশ ও চীনের নাগরিকদের (বাংলাদেশে বসবাসরত) নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলাবিষয়ক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ফলে চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এ ছাড়াও অনুষ্ঠানে চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং জিয়াওহং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X