কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিরূপ মন্তব্যকারীরা বুঝেছে সুন্দর নির্বাচন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। তারা এখন বুঝে গেছেন বাংলাদেশে সুন্দর নির্বাচন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ মেডেল হস্তান্তর করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। নির্বাচনের সময়ে অনেক দেশ অনেক ধরনের মন্তব্য করেছে। তবে কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণে চীন আর আমরা একসঙ্গে কাজ করব। প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ডসহ সব ধরনের নিরাপত্তার জন্য সহায়তা করবে চীন। দুই দেশ যৌথভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করবে।

চীনের রাষ্ট্রদূত বলেন, চায়না বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা বাহিনী এক সঙ্গে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে আগামী ৫ বছর সহযোগিতা আরও বাড়ানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X