কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা আরও কমবে, রাতেই বাড়বে শীত

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের ৪১ জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। এসব জেলায় দিনের বেশির ভাগ সময় ঢাকা ছিল কুয়াশার চাদরে। এমন পরিস্থিতিতে ঘর থেকেই বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। এর মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ জানুয়ারি) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা আরও কমবে। এতে শীত আরও বাড়বে। সেই সঙ্গে রাজধানীতে শৈত্যপ্রবাহেরও আভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতেই ঢাকাতে ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে। এই শীত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ জানুয়ারি থেকে মেঘলা আকাশ বিরাজ করলে শীত কিছুটা কমবে।

আরও বলা হয়েছে, আজকে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৬ জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়াও যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X