কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

সায়মা ওয়াজেদ পুতুলকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে শুভেচ্ছা জানিয়েছেন জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড সভার কারণে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় থাকা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মঙ্গলবার (২৩ জানুয়ারি) তার নির্ধারিত বক্তব্যে বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্বপ্রাপ্তি হচ্ছেন। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের মতো একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে অগ্রগতি আসবে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকন্যা। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ব অনুভব করছে এবং সায়মা ওয়াজেদ পুতুলকে আগামী দিনগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লালসেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ফেব্রুয়ারির ১ তারিখে দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্তমান আঞ্চলিক পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং এর স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদ পুতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X