কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থান পরিবর্তন করেনি যুক্তরাজ্য

বৈঠক শেষে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেনি জানিয়ে সারাহ কুক বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈ‌তিক দলগু‌লোর সঙ্গে কাজ করে যাবে।

বুধবার (২৪ জানুয়া‌রি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ করতে আসেন ব্রিটিশ হাইক‌মিশনার।

বৈঠক নিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অ‌ভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে গত ৮ জানুয়া‌রি একটি বিবৃতি প্রকাশ করে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত ৮ জানুয়া‌রি দেওয়া বিবৃতি যুক্তরাজ্য তার অবস্থান স্পষ্ট করেছে। সে অনুযায়ী মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X