কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি

শীতের সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানীতে। ছবি : সংগৃহীত
শীতের সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানীতে। ছবি : সংগৃহীত

তীব্র শীতের মধ্যে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছিল। তবে, তাপমাত্রা খুব একটা বাড়তে দেখা যায়নি। এর মধ্যেই সন্ধ্যার পর বৃষ্টি হলো। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকায় ফের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির কারণে অফিসফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভ্রাম্যমাণ দোকানিরাও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। গরম কাপড় এবং জুতাসহ বিভিন্ন দোকানিদের এ সময় ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতেও দেখা গেছে।

এদিকে সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X