কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

শীত নিয়ে সুখবর জানাল আবহাওয়া অফিস

শীতের সকাল। ছবি : সংগৃহীত
শীতের সকাল। ছবি : সংগৃহীত

মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরের জনপদ। তবে ঢাকাসহ দেশের চার বিভাগে দুইদিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রায় ২৪ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। এরমধ্যে সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আশপাশে দিনাজপুরে ছিল ৫.৩ ও সৈয়দপুরে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে কুমিল্লা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। অন্যদিকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদর এখনই কাটছে না। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X