কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
বিকেলে অধিবেশন

নতুন এমপিদের বরণে প্রস্তুত সংসদ

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

প্রায় তিন মাস পর আবারও প্রাণবন্ত হয়ে উঠতে যাচ্ছে জাতীয় সংসদ। বিকেল ৩টায় অধিবেশন শুরুর মধ্য দিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন সংসদের। এর মাধ্যমে সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন এমপিদের পদচারণায় মুখর হবে সংসদ ভবন ও আশপাশের চত্বর। নতুন সংসদের সদস্যদের বরনে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়।

এর আগে গত ১০ জানুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়। আজকের সংসদ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নানা রঙের ফুলের টপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। স্পিকারের পরামর্শেই পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের প্রায় দুই শতাধিক কর্মী অধিবেশন কক্ষ প্রস্তুতসহ সংসদ ভবন সাজানোর কাজ করেন।

সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অধিবেশনের প্রথম দিন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই পদে মনোনীত করেছে। একক প্রার্থী হিসেবে তারা দুজনই আবারও নির্বাচিত হবেন। এদিকে নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম বৈঠকে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর পুরো অধিবেশনজুড়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X