কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টিকিট কালোবাজারিতে জড়িতদের ছাড় নেই : রেলমন্ত্রী 

রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় কথা বলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা
রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় কথা বলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়। টিকিট কালোবাজারির সাথে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তার ও গৃহীত অন্যান্য পদক্ষেপের জন্য র‍্যাবকে ধন্যবাদ জানান।

বুধবার (৩১ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রেলে টিকিট কালোবাজারি, ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সজাগ থাকার অনুরোধ করছি।

তিনি বলেন, একটি চক্র টিকিট কালোবাজারির সাথে জড়িত, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। সকলে মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে। এখন কক্সবাজারে টিকিট কালোবাজারি চক্র সক্রিয় এমন মন্তব্য করে জিল্লুল হাকিম বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকিট জাল করছে। তাদের ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে। সহজডটকমের কর্মকর্তা, রেলের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সাথে সম্পৃক্ত সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার কোরিয়া থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে। এই চুরির সঙ্গে যারা যুক্ত তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেনে সন্ত্রাসীদের আগুন লাগানোর বিষয়ে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দিয়েছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছেন তাদের প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, রেলের ওপর থেকে মানুষের আস্থা হারাবে।

বৈঠকে মন্ত্রী টিকিট কালোবাজারি এবং রেলের সার্বিক নিরাপত্তা ও চুরি বন্ধে আরএনবি, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআইসহ সকল সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১০

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১১

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১২

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৩

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৪

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৫

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৬

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৭

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৮

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

২০
X