চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৮৫ টাকার ট্রেনের টিকিট কালোবাজারে ৫০০ টাকা!

ছুটি শেষে ভেতরে সিট না পেয়ে এভাবেই ট্রেনের ছাদে চড়ে কর্মস্থলে ফিরছেন অনেকে। ছবি : কালবেলা।
ছুটি শেষে ভেতরে সিট না পেয়ে এভাবেই ট্রেনের ছাদে চড়ে কর্মস্থলে ফিরছেন অনেকে। ছবি : কালবেলা।

৮৫ টাকার ট্রেনের টিকিট কালোবাজারে কিনতে হচ্ছে ৫০০ টাকায়! ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন অনেকেই। চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য কাউন্টারে সাগরিকা ট্রেনের টিকিট পাচ্ছেন না যাত্রীরা। এতে বাধ্য হয়ে এত বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগী যাত্রীরা।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কালীবাড়ি রেলস্টেশন ও বড়স্টেশনের কাউন্টারে টিকিট নিয়ে যাত্রীদের হট্টগোল দেখে কালোবাজারিদের এ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, কাউন্টারে টিকিট পাইনি। কী করব! তাই কালোবাজারিদের থেকে বেশি দাম দিয়ে ৮৫ টাকার টিকিট ৫শ টাকায় নিতে হচ্ছে। আর এ কাজে জড়িত রেলের টিকিট কাউন্টারের লোকজনই। তারাই ম্যানেজ হয়ে সব টিকিট বাইরে কালোবাজারিদের কাছে দিয়ে রাখছেন। এতে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা আরও বলেন, অনেক আনসার সদস্যরাও উচ্চ দামে কালোবাজারে টিকিট বিক্রি করছেন।

সরেজমিনে দেখা যায়, কালিবাড়ী রেলস্টেশনে সাগরিকা ট্রেনের টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রি করছে মোহাম্মদ মিরাজ। তিনি নিজেই রেলস্টেশনের টিকিট কাউন্টারের লোক।

অভিযোগ প্রসঙ্গে মিরাজ বলেন, আমি চট্টগ্রামের ১২০টি টিকিট পাই। যাত্রী বেশি থাকায় দিতে পারেনি ঠিকমতো। কালোবাজারিদের মতো বেশি দামে বিক্রি করেনি। যদি ২০-৩০ টাকা বেশি দেয় কেউ সেই টাকাই নেই। আমরা বেতন কম পাই। কেউ খুশি মনে দিলে ওই টাকা নেই। এই কায়দায় চাঁদপুর বড়স্টেশনের কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

বড়স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. আকাশ বলেন, চট্টগ্রামের টিকিট আমাকে দেওয়া হয়েছে ১৩০টা। কিন্তু যাত্রী বেশি থাকায় ঠিকমতো টিকিট দিতে পারছি না। ৮৫ টাকার টিকিট ৪শ-৫শ টাকায় কেউ কেউ কালোবাজারে বিক্রি করছে শুনেছি। তবে তার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সোয়েবুল সিকদার বলেন, সাগরিকা ট্রেনটি বেসরকারিভাবে চলায় তারা নিজেরাই নিজেদের টিকিট বিক্রি করছে। স্থানীয় কিছু লোক এই কালোবাজারিতে জড়িত থাকতে পারে। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এ ধরনের কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মাসুদুর রহমান বলেন, টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে। যাত্রীদের কাছে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। যদি কেউ এ ধরনের অভিযোগ দেয় তাহলে সেই অনুযায়ী কালোবাজারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X