কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

ইইউর অনুসন্ধানী মিশনের ৪ সদস্য ঢাকায়

ইইউর অনুসন্ধানী মিশনের ৪ সদস্য ঢাকায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী প্রতিনিধিদল ঢাকায় এসেছে। আজ শনিবার নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউ মিশনটির চার সদস্য ঢাকায় আসেন। আগামীকাল রোববার আরও দুই সদস্যের ঢাকায় আসার কথা রয়েছে। এরপর ইইউ নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ হিল্লেরি রিকার্ডোর নেতৃত্বে তারা রোববার থেকে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ মূল্যায়নের কাজ শুরু করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও ঢাকার ইইউ ডেলিগেশন অফিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইয়ানো দিমিত্রা ও আলভেজ ক্রিটিনা দস রামোস আজ দুপুরে এবং মিলার ইয়ান জেমস ও শ্যামেইন ক্রিস্টোফার বিকেলে ঢাকায় এসেছেন। ইইউ প্রতিনিধিদলের প্রধান হিল্লেরি রিকার্ডো ও মারিয়া হেলেন এন্ডালিন আগামীকাল আসবেন।

ঢাকা ও ব্রাসেলসের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইইউর স্বাধীন অনুসন্ধানী দলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকালে তারা সরকারের প্রতিনিধি, নির্বাচন কমিশন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তারা ফিরে গিয়ে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলকে ঢাকা সফর নিয়ে একটি প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ। রোববার থেকেই ইইউ প্রতিনিধিরা নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শুরু করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X