কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কোস্টগার্ডের ডিজির দায়িত্ব গ্রহণ করলেন মীর এরশাদ আলী

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। ছবি : সংগৃহীত
রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কোস্টগার্ডের ১৪তম মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী আজ বুধবার (৩১ জানুয়ারি) দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের উন্নয়ন এবং অগ্রগতিতে বদ্ধপরিকর।

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ১৯৮৯ সালের ১ জুলাই নৌ-বাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরবর্তীতে তার চাকরিজীবন সামুদ্রিক অভিজ্ঞতা এবং দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।

তিনি জার্মানি থেকে নেভাল অফিসার্স বেসিক কোর্স এবং ভারত থেকে গানেরি স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মান স্টাফ কলেজের অ্যালামনাই, যেখানে তিনি কোর্সের সেরা অফিসার হিসেবে বিবেচিত হন এবং সম্মানজনক ‘স্কার্নহর্স্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন।

সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ে এম ফিল সম্পন্ন করেছেন।

মীর এরশাদ আলী তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরিজীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনীর সর্ববৃহৎ ফ্লিট চট্টগ্রামের কমান্ডার বিএন ফ্লিট ও পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি নৌ সদর দপ্তরে নৌ গোয়েন্দা পরিচালক (ডিএনআই), নৌ পরিকল্পনার পরিচালক (ডিএনপি), ডিরেক্টর অব পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস), নৌ প্রশিক্ষণের পরিচালক (ডিএনটি), নৌ অপারেশন পরিচালক (ডিএনও) হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও ডিরেক্টর স্টাফ ডিউটিস অ্যান্ড সেরিমোনি এবং ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের সেক্রেটারি হিসেবেও কর্মরত ছিলেন। নৌবাহিনীতে তার কর্মজীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশ নৌ-বাহিনীর ফ্ল্যাগশিপ, বিএনএস বঙ্গবন্ধুসহ পাঁচটি ভিন্ন ধরনের ফ্রন্টলাইন জাহাজের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করেছেন, এর মধ্যে এক্সারসাইজ সিএআরএটি এবং কাতারে অনুষ্ঠিত ফেরোসিয়াস ফ্যালকন অন্যতম। তিনি আইভরি কোস্টে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিরেক্টরিং স্টাফ হিসেবেও কাজ করেন।

রিয়ার এডমিরাল এরশাদ নৌবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য ‘অসাধারণ সেবা পদক (ওএসপি)’, ‘নৌবাহিনীর দক্ষতা পদক (এনপিপি)’ এবং তিনবার নৌ প্রধানের প্রশংসা প্রাপ্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X