কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যের সাবেক এডিজি দিলু আরা বেগম মারা গেছেন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম। ছবি : কালবেলা
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম। ছবি : কালবেলা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক, যা তৎকালীন সমাজবাস্তবতায় তার জন্মস্থান ইসলামপুর উপজেলা ও এর আশপাশের আরও বহু জনপদের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বা চিকিৎসার মতো সৎ পেশাকে বেছে নিতে অনুপ্রাণিত করেছে।

চিকিৎসকের পেশাগত জীবনের পাশাপাশি ডা. দিলু আরা বেগম সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুর খবর পৌঁছলে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

গতকাল গ্রিন রোডে স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা এবং বাদ মাগরিব রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে চিরনিদ্রায় শায়িত করা হয় কৃতী এই চিকিৎসককে।

ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন ডিজিএইচএসে কর্মরত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অ্যাডমিন) হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।

ডা. দিলু আরা বেগমের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোকাভিভূত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব কথা বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X