কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বল্পমেয়াদি বিদেশি ঋণের সুদহার বাড়ল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান শীর্ষ নির্বাহীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের সুদহারের মার্জিন সাড়ে তিন শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বুধবার ব্যাংকার্স সভায় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা স্বল্পমেয়াদি ঋণের সুদহারের সীমা তুলে দেওয়ার দাবি জানায়। এ বিষয়ে এবিবির চেয়ারম্যান ও বেসরকারি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিফ আরএফ হোসেন বলেন, শর্ট টার্ম ট্রেড বেসড যে ঋণ নেওয়া হয়, তার সুদের সীমা যাতে তুলে দেওয়া হয় অথবা এক শতাংশ বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে বিভিন্ন ফরেন ব্যাংক থেকে ঋণ নিতে অসুবিধা না হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্য অর্থায়নের সুবিধার্থে এবং বিশ্ব বাজারের প্রবণতা বিবেচনা করে সুদের হারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৪ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ হবে।

এত দিন বৈদেশিক ঋণের বিপরীতে বেঞ্চমার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ দেওয়ার নিয়ম ছিল। তার আগে এই হার ছিল ৩ শতাংশ। বেঞ্চমার্ক রেট বলতে- এসওএফআর, লাইবর, ইউরিবরের মতো রেফারেন্স রেট বা সংশ্লিষ্ট দেশের মুদ্রার সুদহারের আদর্শ নির্দেশককে বোঝানো হয়।

বর্তমানে ডলারের বেঞ্চমার্ক রেটের নাম সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর)। বর্তমানে ৩ মাস মেয়াদি এসওএফআর ৫ দশমিক ৩৩ শতাংশ, ৬ মাস মেয়াদি ৫ দশমিক ৩০ শতাংশ। এর বেশি মেয়াদি সুদহারও প্রায় একই রকম। যুক্তরাজ্যের ক্ষেত্রে ব্যবহারিত লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) ৩ মাস মেয়াদি সুদহার ৫ দশমিক ৪৭ শতাংশ, ৬ মাস মেয়াদি ৫ দশমিক ৮২ শতাংশ।

এ ছাড়া ইউরো অঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত ইউরো ইন্টার ব্যাংক অফার রেট বা ইউরোবরের ৩ মাস মেয়াদি সুদহার ৩ দশমিক ৯৫ শতাংশ এবং ৬ মাস মেয়াদি ৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X