নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৭ তম আসর। ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার মাঠ। মুসল্লিরা বিপুল উৎসাহ ও মনোযোগের সঙ্গে বয়ান শুনেছেন এবং জিকিরেও অংশ নিয়েছেন।

বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজতেমার সাফল্য কামনা করে ও মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা তুরাগ পাড়ের লাখো মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। পরে জর্ডানের ওমর খতিব, বাদ আসর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের এবং মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরব্বিরা তাদের গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

ইজতেমার মূল কার্যক্রমের তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান, তাবলিগের কোন মুরব্বি আলেম কখন বয়ান করবেন এ বিষয়ে জানিয়েছেন আলমি শুরার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।

এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানের পাশে স্থাপিত বিভিন্ন ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইজতেমায় আসা মুসল্লিদের চিকিৎসা নিশ্চিত করতে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আর র‌্যাবের পাঁচটি ব্যাটালিয়নের সমন্বয়ে আকাশপথে হেলিকপ্টার টহল, ডগ স্কোয়াড টিম, ফুট প্যাট্রলিং, মোবাইল টিম, টহল টিম, নৌ টহল, সাইবার মনিটরিংসহ থাকছে সাত স্তরের নিরাপত্তাব্যবস্থা।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। প্রথম পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X