কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিসিসিটির অর্থায়নে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে’

জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) ফান্ডের অর্থায়নের ক্ষেত্রে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে। অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণার কাজের জন্য সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রসায়ন শাস্ত্রে সম্মানজনক ‘আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেন ড. মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের এ অর্জন বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ।

তিনি বলেন, ড. মাজহারুল ইসলামের গবেষণা কাজ রসায়ন শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী এ সময় দেশের পরিবেশের মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির পেট্রন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসেটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড. মোনায়েম সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X