কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা আজ

নতুন সরকারের প্রথম সচিব সভা আজ। ছবি : সংগৃহীত
নতুন সরকারের প্রথম সচিব সভা আজ। ছবি : সংগৃহীত

সচিবদের নিয়ে আজ প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা। রেওয়াজ অনুযায়ী সচিব সভায় প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব এতে সভাপতিত্ব করেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এই সভা শুরুর কথা রয়েছে।

সচিব সভা আগে সচিবালয়েই হতো। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হচ্ছে, তাই এবার সেখানেই সচিব সভা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দেবেন। প্রতিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারসংশ্লিষ্ট কাজ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেবেন তিনি।

আজকের সচিব সভায় বিশেষ গুরুত্ব পাবে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি। বাজার নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনের ওপর তিনি জোর দেবেন বলে জানা গেছে। এর বাইরে স্বাস্থ্য, কৃষি ও খাদ্য খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসতে পারে সভায়। উপজেলা পর্যায় থেকে এই নির্দেশনা কার্যকর শুরু হবে।

সভায় সচিবরা প্রতিটি মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে নিজেদের মতামত ও কাজের বাধাগুলো তুলে ধরবেন। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষা, আগের সচিব সভার সিদ্ধান্তের অগ্রগতি, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। দ্রুত বিচার আইনের প্রয়োগ নিয়েও থাকবে বিশেষ নির্দেশনা।

সাধারণত সচিব সভায় সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিব পদমর্যাদার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X