কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান। ছবি: সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান। ছবি: সংগৃহীত

চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। প্রথমবারের মতো দেশটি বাংলাদেশ থেকে নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান নেবে।

বুধবার (৭ফেব্রুয়ারি) সকালে প্রবাসীকল্যাণ ভবনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল-দুহাইলান সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। বিগত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।’

তিনি বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। প্রথম দফায় ৬০ জন দক্ষ কর্মী নেবে সৌদি আরব।’

এর আগে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন কর্মী গেছেন সৌদি আরবে। যা মোট মোট অভিবাসনের ৩৮ দশমিক ১২ শতাংশ।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুদেশের মধ্যে যে দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী প্রেরণ করব এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষ কর্মী পাঠাতে চাই। আমাদের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রয়েছে। এ ছাড়া বেসরকারি আরও ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাতে চাই না। আমরা ইতোমধ্যেই এ জন্য কাজ শুরু করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X