কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা প্রয়োজন এবং সে বিষয়ই সফরে প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে প্রথম দ্বিপাক্ষিক সফরে এসে প্রথম দিন ৭ ফেব্রুয়ারি সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

সরদার প্যাটেল ভবনে এ বৈঠকে আলোচনা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা আলোচনা করেছি।

পররাষ্ট্রমন্ত্রী হাছান আরও বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে পুনর্বাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ দিন সন্ধ্যায় দিল্লির হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হাছান মাহমুদ। বৃহস্পতি ও শুক্রবার বিবেকানন্দ ফাউন্ডেশনে বক্তৃতা এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে মন্ত্রীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১০

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১১

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১২

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৩

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১৪

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১৫

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৬

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৭

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৮

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৯

দুই দিনের রিমান্ডে আলভী

২০
X