কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও ১২টি সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৫ম কার্যদিবসে বুধবার (৭ ফেব্রুয়ারি) আরও ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোববার ১২টি, সোমবার ১৬টি ও মঙ্গলবার ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়ে ৫০টি সংসদীয় কমিটির সব গঠন করা হলো। গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সব কমিটি গঠন করা হয়েছিল।

গঠন করা কমিটিগুলোর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী । গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাসদের হাসানুল হক ইনু। এবার তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এবারের মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। সরকারের গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীফ আহমেদ । সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদূর উষৈশিং। গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদ। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন এ কে এম রহমতুল্লাহ। তিনি এবার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান। গত সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল ইসলাম। তিনি গত সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X