কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজুল আলমের মৃত্যুতে দেশ একজন গুণী রাজনীতিককে হারাল: ফখরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তি রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জুন) রাতে এক শোকবার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, সিরাজুল আলম খানের মৃত্যুতে তার নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। ’৭১ এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য। নেতৃত্বে না থাকলেও তিনি অন্তরালে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তার পরিচিতি ও সুনাম ছিল ব্যাপক। তার মৃত্যুতে দেশ ও জাতি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক ও গুণী রাজনীতিককে হারাল। বিএনপি মহাসচিব শোকবার্তায় সিরাজুল আলম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটাত্মীয়, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে, শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। এদিকে পৃথক শোকবার্তায় সিরাজুল আলম খানকে নিজের ‘রাজনৈতিক দার্শনিক শিক্ষক’ হিসেবে অভিহিত করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘তিনি চলে গেলেও ইতিহাস তাকে বাঙালির দেদীপ্যমান ‘বাতিঘর’ হিসেবে ইতিহাসের ঐতিহাসিকতায় ধারণ করবে।’ এ ছাড়া শোক জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, ১২-দলীয় জোটের শীর্ষনেতা মোস্তফা জামাল হায়দার, জোট নেতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, কারী আবু তাহের, তাসমিয়া প্রধান, আজহারুল ইসলাম; জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জোটের নেতা খন্দকার লুৎফর রহমান, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মণ্ডল, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X