কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গড় আয়ু বাড়াতে নিরাপদ খাদ্য খেতে হবে : গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেইফ ফুড কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেইফ ফুড কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশের গড় আয়ু বাড়াতে হবে। সেটা করতে হলে নিরাপদ খাদ্য খেতে হবে। তৈলাক্ত খাবার পরিহার করার চেষ্টা করতে হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেইফ ফুড কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার শ্বশুরবাড়ি পুরান ঢাকায়। তারা যে কত রকমের খাবার খায়। আমি নিশ্চিত একটা খাবারও নিরাপদ নয়, সব অনিরাপদ। সেখান থেকে তোমরা যারা যুবক তাদের বেরিয়ে আসা উচিত। শেখ হাসিনার বদৌলতে আমরা এখন দেশে গড় আয়ু ৭২-৭৩ বছরে পৌঁছেছি। এটা ধরে রাখতে হবে এবং এগিয়ে নিতে হবে।

মন্ত্রী উবায়দুল মোকতাদির বলেন, আমরা এখন স্বাধীন ও সার্বভৌম দেশের অধিকারী। এই দেশটা আমাদের ছিল না। ডাকাতেরা, লুটেরা জন্মলগ্ন থেকে দেশটাকে দখল করে রেখেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে নয়, ১৯৪৬ সাল থেকেই ভাষা সংগ্রামের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছিলেন। তিনি বুঝতে পারেন পাকিস্তান না, বাঙালিদের নিজস্ব রাষ্ট্র দরকার। সেই নিজস্ব রাষ্ট্র গঠন করার জন্যে তিনি সমগ্র জীবনকে বাজিয়ে রেখেছিলেন। তিনি সবাইকে এক পাল্লায় উঠিয়ে স্বাধীন বাংলাদেশের ডাক দিয়েছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X