কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাট্টলীর ‘প্রাণহরি দাশ’ রোডের নাম পরিবর্তন চেষ্টার প্রতিবাদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর শত বছরের ঐতিহ্যবাহী প্রাণহরি দাশ রোডের নামাকরণ পরিবর্তন করে লোহারপুল মেইন রোড নামে নামাকরণের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোবাবার (১১ ফেব্রুয়ারি) পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কাট্টলীর জমিদার প্রাণহরি দাশ তার জীবদ্দশায় স্থানীয় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে নিজ উদ্যোগে এ সড়কটি তৈরি করেন। যা বর্তমানে দক্ষিণ কাট্টলীর সাগরপাড়ের বারুনী স্নানঘাট ও জেলেঘাট থেকে পাহাড়তলি বাজারকে সংযুক্ত করেছে।

সম্প্রতি লক্ষ্য করা গেছে, দক্ষিণ কাট্টলীর ছদু চৌধুরী মাজারের দক্ষিণ পাশে প্রাণহরি দাশ রোডে কে বা কারা সড়ক উন্নয়নের নামে এলাকাবাসীর সম্পূর্ণ অজান্তে লোহারপুল মেইন রোডের নামে উদ্বোধনী ফলক স্থাপন করেছে।

এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল ও সংরক্ষিত মহিলা আসন-১০-এর মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটির নাম লেখা রয়েছে। অথচ এহেন উদ্বোধনের বিষয়ে এলাকাবাসী সম্পূর্ণ অজ্ঞাত এবং ক্ষুব্ধ।

অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে রেকর্ড বহির্ভূত তথাকথিত ‘লোহারপুল মেইন রোড’ নামীয় ফলক অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণের জন্যে স্থানীয় সাংসদ মহিউদ্দিন বাচ্চু ও চট্টগ্রাম সিটি মেয়রের প্রতি দাবি জানিয়েছেন এবং এ ব্যাপারে দ্রুত এগিয়ে আসার জন্যে স্থানীয় নাগরিকদের উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X