কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলা ভাষা-ইতিহাস অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়’

খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নিতে হবে। তার রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে- তাহলে জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি আসলাম সানি, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী, শিহাব শাহরিয়ার।

উল্লেখ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে মারা যান। তিনি একাধারে কবি ও গল্পকার ছিলেন। ছিলেন আধুনিক বাংলা কবিদের অন্যতম। ‘উলঙ্গ রাজা’ তার অন্যতম কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১০

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১১

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১২

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৩

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৪

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৫

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৬

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৭

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৮

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৯

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

২০
X