কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে এগিয়ে নিতে মৌলবাদ দূর করতে হবে : গণতন্ত্রী পার্টি 

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হলে মৌলবাদ দূর করতে হবে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা আমাদের এখনও প্রয়োজন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, ভাষা এবং সংস্কৃতি কোনো জাতির ঐক্য বিণির্মাণে সবেচেয় শক্তিশালী উপাদান। বঞ্চিত বাঙালি অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্ন সময় সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু এই বঞ্চিত জাতির অধিকার আদায়ের একটি ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সালে প্রথম ছাত্র যুবদের সংগঠিত করে আন্দোলনের ডাক দিয়েছিলেন। ১৩ মার্চ তাকে প্রথম পাকিস্তান সরকার আন্দোলনের কারণে কারারুদ্ধ করেন। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্র, শিক্ষক, তরুণ, যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সংগঠিত করে। জাতি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সম্পাদক মণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, দপ্তর সম্পাদক হরিপ্রসাদ মিত্র, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মায়া ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলিম, মনজুরুল ইসলাম মেঘ, আবুল সাদিদ আহমেদ সাদি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X