বাসস
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসের আরও সহযোগিতা চান মোমেন

আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত
আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) থেকে আরও সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে তার প্রমাণপত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি চলাকালে আইসিআরসির ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিআরসি একটি বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে তিনি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি প্রশংসার সঙ্গে স্মরণ করেন যে, আইসিআরসি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি নাগরিকদের মানবিক সহায়তা এবং সমর্থন দিয়েছিল। বাংলাদেশে অ্যাগনেস ধুরের দায়িত্ব পালনে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন মন্ত্রী।

আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান পররাষ্ট্রমন্ত্রীকে কারাগারের অবস্থার উন্নতি, স্যানিটেশন এবং পানীয় জলের বিষয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি আগামী বছরগুলোতে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X