কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম। ছবি : সংগৃহীত
পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম। ছবি : সংগৃহীত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবায়দুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একই জেলার আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ওবায়দুল্লাহকে কখনো স্বামী, কখনো দুলাভাই হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দেন মিম।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানূর রহমান। তিনি বলেন, ‘প্রতারণা মামলায় বুধবার সকালে তাদের পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে।’

অভিযোগের বিষয়ে মামলার বাদী মনিরুজ্জামান বাবু বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে আমার পরিচয়। এর কিছুদিন পর ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে মিমের দুলাভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লক্ষাধিক টাকা ধার নেয় মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাসের কারণে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। একসময় তারা পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।’

মনিরুজ্জামান আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি দুলাভাই বলে পরিচয় দিলেও মূলত মিমের ৪র্থ স্বামী ওবায়দুল্লাহ। তারা দুজন মিলে পরিকল্পিতভাবে আমাকে প্রতারণার জালে ফেলে। এর আগেও অনেকের সঙ্গে এমনটা করেছে। উপায় না পেয়ে একপর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। আশা করছি, আইনি ব্যবস্থার মাধ্যমে এ বিষয়ে সুষ্ঠু বিচার পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X