কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্ত্যক্তের অভিযোগ নিয়ে ডিবিতে হিরো আলম

ডিবিতে হিরো আলম। ছবি : সংগৃহীত
ডিবিতে হিরো আলম। ছবি : সংগৃহীত

মুশতাক-তিশার পর দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এমন অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিবি অফিসে উপস্থিত হন হিরো আলম। এ সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে উত্ত্যক্তের পর্যায়ে মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি। বিষয়টি ডিবিপ্রধান হারুন ভাইকে লিখিতভাবে অবহিত করব। বিষয়টির একটা সুরাহা করা উচিত।

এর আগের দিন বুধবার বিকেল ৪টার দিকে অমর একুশে বইমেলায় নিজের লেখা বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন আলম। হঠাৎ একদল দর্শনার্থী তার উদ্দেশে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ ধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’। বইটি কয়েক বছর আগে প্রকাশ পেয়েছে। মেলার ২১তম দিনে ওই বইয়ের প্রচারণা চালাতে গিয়ে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ ধ্বনি শুনে বইমেলা ছাড়তে হয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X