কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শুধু সমস্যার কথা না, সমাধানের দিকে যেতে চাই : পরিবেশমন্ত্রী

পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

শুধু সমস্যার কথা বলতে চাই না, আমরা সমাধানের দিকে যেতে চাই উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দূষণরোধে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। রাতারাতি পরিবর্তন হবে না। তবে একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলে বিষয়গুলো সমাধান হবে।

তিনি বলেন, সারা দেশে আমরা একটি ডিজিটাল ম্যাপিং করছি। এটির মাধ্যমে কোন জায়গায় জলাধার, নদী ও খাল রয়েছে সেটি আরও স্পষ্ট হবে। তখন আরও তদারকি জোরদার করতে পারব।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী সার্কিট হাউসে পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচশ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। তবে অতীতে বিভিন্ন অভিযান পরিচালনা করে এ ধরনের ইটভাটা বন্ধ করা হলেও পরে আবার তারা কার্যক্রম শুরু করেছে। এবার যেন সেগুলো আর পুনরায় চালু হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, সরকার ধীরে ধীরে পুরোপুরি ব্লক ইটে যেতে চায়। এ জন্য সরকারি বিভিন্ন প্যাকেজ রয়েছে। ইটভাটা মালিকরা এ সুযোগগুলো নিতে পারে। ব্লকের অন্যতম সুবিধা হলো এখানে কৃষি মাটির ব্যবহার হবে না। এ ছাড়া এ প্রক্রিয়ায় বায়ুদূষণ রোধ করা সম্ভব। এ জন্য যত দ্রুত ব্লকে যাওয়া যাবে সেটি আমাদের জন্য মঙ্গল হবে।

সভায় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X