কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বস্ত্র প্রকৌশলী হিমু হত্যার বিচার দাবি

প্রকৌশলী আসিফ করিম হিমু হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
প্রকৌশলী আসিফ করিম হিমু হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নবীন প্রকৌশলী আসিফ করিম হিমু (২৮) হত্যার বিচার দাবি জানিয়েছে প্রকৌশলী মহল। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিচার দাবি করে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স টেকনোলজিস্ট (আইটিইটি) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি)।

এর আগে গত ২৬ জুন গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে আসিফ করিম হিমুকে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩০ জুন মারা যান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিজ কর্মস্থল রেঁনেসা এ্যাপারেল লিমিটেড সংলগ্ন হোতাপাড়া এলাকায় স্থানীয় ইন্টারনেট সরবরাহকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয় হিমুর। এর জের ধরে হামলা করে পিটিয়ে হত্যা করা হয় হিমুকে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও মামলার আরও ৩ আসামি পলাতক রয়েছে।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অবস্থায় একজন মেধাবী বস্ত্র প্রকৌশলীকে হত্যা দেশকে মেধাশূন্যের শামিল। এসব ঘটনা বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। তাই হিমু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X