কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মানবিক রাজনীতির ক্ষেত্রে আপস করলে বাংলাদেশ টিকবে না’

মঙ্গলবার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মরণে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
মঙ্গলবার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মরণে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

অসাম্প্রদায়িক মানবিক রাজনীতির ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটছে, গোঁজামিল চলছে; সে জায়গায় কোনো আপস করলে বাংলাদেশ আর থাকবে না বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পল্টন টাওয়ারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ আলী সিকদার বলেন, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গণ্যের ধীরেন্দ্র নাথ দত্তের তুলে ধরা দাবির প্রেক্ষিতে পরবর্তীতে বাঙালি জাতির জাতিসত্তার লড়াই শুরু হয়।

তিনি বলেন, ’৪৮ থেকে মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তীতে ’৭২-র সংবিধান গৃহীত হওয়া পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তাকে চ্যালেঞ্জ করে কোনো রাজনীতি বাংলাদেশে করা যাবে না।

নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আরোমা দত্ত, ড. নিমচন্দ্র ভৌমিক, ভিক্ষু সুনন্দপ্রিয়, রঞ্জন কর্মকার, মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

আরোমা দত্ত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীতাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, অপশক্তির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে সোচ্চার না হলে তারা আবারও দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হবে। অনুষ্ঠানে চলচিত্রকার তানভির মোকাম্মেল পরিচালিত ‘তিতাস পাড়ের মানুষটি’ প্রদর্শিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X