কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় সরকার কাজ করছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

সকল জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন হাছান মাহমুদ।

তি‌নি আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পবিত্র কোরআনের প্রকাশ্য অবমাননা এবং ইসলামফোবিয়ার নিন্দা জানিয়ে তিনি বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন।

মানবাধিকার কাউন্সিলকে সার্বজনীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নীতির আলোকে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X