ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১১:০৯ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বেইলি রোডের অগ্নিকাণ্ড

নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা না জানানোর আহ্বান ছাত্রদলের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত 'হিল কোজি কটেজ' ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ ছাড়া শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে শাখাটির নতুন কমিটি গঠন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেইলি রোডের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের নতুন কমিটি উপলক্ষে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকবার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখা সরকারের অরাজকতার ফলে নগর পরিকল্পনা ও বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে যে ভয়াবহ অনিয়মের সংস্কৃতি চালু হয়েছে তার কারণে ঘটা প্রাণহানির দায় কোনোভাবেই এ সরকার এড়াতে পারে না।

এর আগে, গত শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে শাখাটির ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

এর বাইরে, কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহসভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১১

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১২

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৪

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৬

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৭

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৮

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৯

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

২০
X