কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি হজযাত্রীদের নিতে হবে খাবার খরচ

হজযাত্রী। ছবি : সংগৃহীত
হজযাত্রী। ছবি : সংগৃহীত

সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৩ মার্চ) এ নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করা হয়। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রাখা হয়েছিল।

এবারের হজে সরকারি মাধ্যমে যেসব হজযাত্রী ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় থেকে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা থেকে কর্তন করা হবে। এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে।

আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X