কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডিসিদের দুর্নীতিমুক্ত থাকতে বললেন দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জেলা প্রশাসকদের উদ্দেশ্য করে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে নিজের ঘরকে দুর্নীতিমুক্ত করুন। আপনি নিজে দুর্নীতিমুক্ত কিনা, আপনার অফিস দুর্নীতিমুক্ত কিনা আগে নিজের কাছে প্রশ্ন করেন।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুদকের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান দুদক চেয়ারম্যান।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আমি তাদের (জেলা প্রশাসক) বলেছি, যদি আপনার অফিস দুর্নীতিমুক্ত না হয়, নিজের অফিসকে দুর্নীতিমুক্ত করেন। জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আপনার অধীনে যেসব অফিস আছে সেখানে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন। নিজের ঘর দুর্নীতিমুক্ত করেন, তারপর অন্যান্য দুর্নীতির খোঁজখবর রাখেন।

জেলা প্রশাসকদের সরকারের প্রতিনিধি উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেন, তারা ৩০-৩৫টা কমিটির প্রধান। জেলার সব কার্যক্রম সম্পর্কে অবহিত থাকেন। এজন্য অনিয়ম-দুর্নীতির তথ্য তাদের কাছে আগে থাকে। জেলা প্রশাসকদের আমরা এ বিষয়ে সচেতন থাকতে বলেছি। কোথায় অনিয়ম-দুর্নীতি হচ্ছে এগুলো আপনাদের কাছে আগে আসে। কীভাবে সব তথ্য আসতে পারে সেই ম্যাকানিজম তৈরি করে, তথ্যসংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেগুলো দুদককে পাঠানো দরকার ওইগুলো পাঠিয়ে দেবেন। কোনো কারণে যদি সরাসরি পাঠাতে সমস্যা হয়, তাহলে প্রতি ১৫ দিন পর পর একটা গোপন প্রতিবেদন দেন মন্ত্রিপরিষদে পাঠান। সেখানে দিলে আমরাও জেনে যাব।

প্রতিকার ও প্রতিরোধ দুদকের প্রধান কাজ উল্লেখ করে তিনি বলেন, অনুসন্ধান তদন্ত করে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করি, এটা প্রতিকার। ডিসির সাহায্য ছাড়া প্রতিরোধ আমরা সুচারুভাবে করতে পারি না। দুর্নীতি যেন না হয় সেজন্য প্রচার করা ও আমাদের সাহায্য করতে তাদের (ডিসি) আহ্বান জানিয়েছি। জেলা ও বিভাগীয় অফিসে তারা যেন সার্বিক সহায়তা করেন। জেলা পর্যায়ে আমাদের লোকবল যথেষ্ট না, এজন্য প্রতিরোধমূলক কার্যক্রমে তাদের সহায়তা চেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X