কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন

বিনা ভোটে জয় পেতে চলছে তুঘলকি কাণ্ড

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধিকাংশ কর্মকর্তাই অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন নির্বাচন স্থগিত চান। তাদের অভিযোগ, বাস্তবতাবিবর্জিত তপশিল ঘোষণা ও লোক দেখানো নির্বাচনের মাধ্যমে বিশেষ কয়েক কর্মকর্তাকে জয়ী করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া এ ধরনের তপশিল ও নির্বাচন আয়োজনকে ভেল্কিবাজির ভোট বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে বিআইডব্লিউটিএর অত্যন্ত প্রভাবশালী ঊর্ধ্বতন তিন কর্মকর্তার ভয়ে মুখ খুলতে পারছেন না তারা।

এ তিন কর্মকর্তা হলেন- আসন্ন নির্বাচনে সম্ভাব‍্য সভাপতি প্রার্থী ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, সম্ভাব‍্য সাধারণ সম্পাদক প্রার্থী ও অতিরিক্ত পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন এবং সম্ভাব‍্য সহসভাপতি প্রার্থী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ছাইদুর রহমান। তাদের প্রথম দুজন বিএনপিপন্থি কর্মকর্তা এবং ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন। এর মধ্যে রকিবুল ইসলাম তালুকদার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও আরিফ উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন। আর তৃতীয়জন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাইদুর রহমান ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিন কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেসব অভিযোগ অনুসন্ধান করছে। এছাড়া আরিফ উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নৌকাবাইচ কেলেঙ্কারির গুরুতর অভিযোগ রয়েছে।

সূত্রগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে জানা গেছে, রকিবুল ইসলাম ও আরিফ উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলকে বিনাভোটে জয়ী করতে সম্পূর্ণ অবাস্তব তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বহু বছর পর আগামী শনিবার (৯ মার্চ) বিওএ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণের কথা। তবে ঘোষিত তপশিল অনুযায়ী, ওইদিনই মনোনয়নপত্র বিক্রি, জমা, বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি (যদি থাকে) দাখিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোটগ্রহণ। এ যেন এক জাদুকরের ভেল্কিবাজি!

সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, রকিব-আরিফ প্যানেলের বাইরে অন্য কোনো প্যানেল যাতে প্রতিদ্বন্দিতা করতে না পারে এবং এই প্যানেলের সবাই যেন বিনাভোটেই জয় পান, সে লক্ষ্যেই এসব তোঘলকি কাণ্ড চলছে। মূলত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে লালিত আওয়ামীপন্থি কর্মকর্তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করার জন্যই এমন নীলনকশা প্রণয়ন করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ।

তাদের দাবি, প্রশ্নবিদ্ধ তপশিলে বর্ণিত ৯ মার্চ অনুষ্ঠেয় ভোট স্থগিত করে ১০ দিনের মধ্যে গ্রহণযোগ্য কর্মকর্তাদের সমন্বয় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আওয়ামীপন্থি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব‍্য দ্রুত সময়ের মধ্যে নতুন তপশিল ঘোষণা করতে হবে।

এ ছাড়া রকিবুল ইসলাম, ছাইদুর রহমান ও আরিফ উদ্দিনের প্রভাবে কিংবা তাদের রোষাণলে পড়ে প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থি কর্মকর্তারা যেন কোনো ধরনের হয়রানি ও ভয়ভীতির শিকার না হন, কর্তৃপক্ষের কাছে সে নিশ্চয়তাও চান তারা। বিষয়ে আওয়ামীপন্থিসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তারা বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও সংস্থার পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রতি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, কমিটির মেয়াদ দুই বছর হলেও এবার নির্বাচন হচ্ছে দীর্ঘ আট বছর পর। সর্বশেষ নির্বাচিত কমিটি ছয় বছর দায়িত্ব পালনের পর এডহক কমিটি আরও প্রায় দুই বছর দায়িত্বে রয়েছে।

এদিকে দীর্ঘদিন পর নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের ৫৯৪ জন কর্মকর্তার (অ্যাসোসিয়েশনের ভোটার) মাঝে শুরুতে বেশ উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। তবে এখন তা হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ সরাসরি ভোটের পরিবর্তে সাধারণ সভায় কণ্ঠভোটে একটি বিতর্কিত বা কর্তৃত্ববাদী কমিটি গঠনের নীলনকশা চূড়ান্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিআইডব্লিউটিএতে আওয়ামীপন্থি কর্মকর্তা ও কর্মচারীরা কোণঠাসা। এখানে বিএনপি ও জামায়াতপন্থিরা সবসময়ই শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনেও এখানকার দৃশ্য বদলায়নি।

ড্রেজিংয়ের প্রধান প্রকৌশলী রকিব তালুকদার কালবেলাকে বলেন, নিবাচন স্থগিত করার উদ্দেশ্য নিয়ে একটি মহল নানা রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে কাউকে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X