বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:২৪ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

নিপুনের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

ডিপজল, নিপুণ। ছবি : সংগৃহীত
ডিপজল, নিপুণ। ছবি : সংগৃহীত

মামলা-মোকদ্দমায় জড়ানো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ঢাকাই নায়িকা নিপুন আক্তারের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই মেয়াদের নির্বাচনের দুবারই নিজের প্রতিদ্বন্দ্বীদের মামলায় ফাঁসিয়ে কোণঠাসা করেছেন তিনি। এবার তার আইনি লড়াইয়ের কুপোকাত হলেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। প্রতিক্রিয়ায় মুভিলর্ড খ্যাত এই অভিনেতা বলেছেন, নিপুনের পেছনে বড় কোনো শক্তি কাজ করছে। এই নায়িকার হাত হয়তো অনেক লম্বা।

গত এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুন। ফল ঘোষণার পর নির্বাচন মেনে নিয়ে ডিপজলের গলায় মালা পরালেও একমাস না যেতেই আদালতে রিট দায়ের করে আটকে দেন সাধারণ সম্পাদক পদের কার্যক্রম। ফলে জয়ী সাধারণ সম্পাদক ডিপজল আপাতত নিজ পদে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনার অভিযোগ এনে নিপুনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। সোমবার এ আদেশ দেন হাইকোর্ট। এ ছাড়াও নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিপুনের মামলা-মোকদ্দমা ঠুকে দেওয়ার অভ্যাসের বিষয়ে ডিপজলের ভাষ্য, চিত্রনায়িকা নিপুনের পেছনে বড় শক্তি আছে। তাই তিনি বারবার এমন করতে পারছেন। মূলত এর আগেও জায়েদ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে শিল্পী সমিতির গদি নিজের করে নিয়েছিলেন নিপুন।

হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল ডিপজল। রায় মেনে নিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিজেদের কমিটির সঙ্গে আলোচনা করে দুয়েক দিনের মধ্যেই চেম্বার জজ আদালতে যাবেন তারা। নিপুনের প্রতি সন্দেহের তীর ছুঁড়ে ডিপজল বলেন, নিপুন দেশের বাইরে। নায়িকার পেছনে কারও হাত আছে, যে হাত অনেক লম্বা।

এদিকে নিপুনের কর্মকাণ্ডে বিব্রত সিনিয়র তারকারাও। এমনটা দাবি করে ডিপজল বলেন, অভিনেতা সোহেল রানাসহ বেশ কজন সিনিয়র শিল্পী বিষয়টি নিয়ে বিরক্ত। ডিপজল মনে করেন, যারা বাংলাদেশে হিন্দি সিনেমা আনার পাঁয়তারা করছে এটা তারই অংশ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X