সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর মরদেহ বিছানায়, ফ্যানে ঝুলছিলেন স্বামী

ভাড়াবাসায় দম্পত্তির মৃত্যুর খবরে তাদের দেখতে এলাকাবাসী ভিড় জমায়। ছবি : কালবেলা
ভাড়াবাসায় দম্পত্তির মৃত্যুর খবরে তাদের দেখতে এলাকাবাসী ভিড় জমায়। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে মারার পর স্বামী নিজেই আত্মহত্যা করছে।

সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রায় ২ মাস ধরে তারা এ ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মৃতরা হলেন, পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলী থানার সোবহান মৃধার মেয়ে মনি। রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী এবং মনি গৃহিণী।

বাড়ির মালিক রেহানা আক্তার জানান, সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে দুপুরে ঘরে ঢুকে দেখতে পান বিছানায় মনির মরদেহ পড়ে আছে এবং সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে রুহুল আমিন।

নিহত মনির ভাগিনা মো. রিফাত জানান, ৬ মাস আগে তাদের বিয়ে হয়। ঈদের পরে তাদের মাঝে ঝগড়া হয়েছিল। তখন আমার খালা (নিহত মনি) সংসার করবে না বলে জানান। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এরই জেরে এ ঘটনা ঘটতে পারে।

আশুলিয়া থানা পুলিশের এসআই মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X