গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

পৌর আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া। ছবি : কালবেলা
পৌর আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ করেছেন আরেক প্রার্থী।

সোমবার (২০ মে) বিকেলে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া অভিযোগ করেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি মনোনয়নপত্র দাখিল করার পর থেকে আমার জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে সুপার এডিট করে আমার আপত্তিকর ভিডিও তৈরি করে হারিছুর রহমানের নির্দেশে তার কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় আমি সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় গৌরনদী প্রতিনিধি নামের ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এতে মনির হোসেন মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। পরে এই ভিডিও প্রার্থী হারিছুর রহমানের একাধিক সমর্থক ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এসব অভিযোগ অস্বীকার করে হারিছুর রহমান বলেন, ‘মনিরের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনেছি। তবে মনিরের অভিযোগ সত্য নয়। এ ঘটনায় আমি এবং আমার সমর্থক কেউ জড়িত নই।

এ বিষয়ে গৌরনদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী গড়তে আমরা দুই চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছি। মনির হোসেনের বিজয় নিশ্চিত জেনে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ফেসবুকে ভিডিওটি ছড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১০

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১১

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১২

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৩

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৪

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৫

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৬

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৭

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৮

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৯

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

২০
X