কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

ফোর্বস ম্যাগাজিনে স্থান পাওয়া ৯ তরুণ ও ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত
ফোর্বস ম্যাগাজিনে স্থান পাওয়া ৯ তরুণ ও ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত

সৃষ্টিশীল-উদ্ভাবনী কাজের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বাংলাদেশের ৯ তরুণ উদ্যোক্তা বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সীদের তালিকায় স্থান করে নিয়েছেন। বিখ্যাত এ ম্যাগাজিনে স্থান পাওয়ায় তাদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নবরূপায়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের জন্য আধুনিক ও গবেষণামূলক শিক্ষা, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও মেধাভিত্তিক কর্মসংস্থানের যে বিস্তৃত ক্ষেত্র প্রস্তুত করেছেন তারই ধারাবাহিকতায় এদেশের তরুণরা বিশ্বব্যাপী বাংলাদেশের গৌরবান্বিত প্রতিনিধিত্ব করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণ- দক্ষিণখান থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল গাফফার সাদী, দক্ষিণখান থানা ছাত্রলীগের কর্মী মো. তুষার ও মো. শহিদুল ইসলাম এবং সুলতান মনি, মুমতাহিনা আনিকা, ফাহাদ আহমেদ, রেদোয়ান আহমেদ, মেহেদী শরণ, আনুশা আলমগীর আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এদেশের তরুণদের অনুপ্রেরণা যোগাবে।

এতে আরও বলা হয়, বাংলার ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের আপোষহীন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এই ৯ তরুণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X