হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের আত্মহত্যায় মায়ের বিষপান

মো. ওয়াহিদুল আলম তারেক। ছবি : সংগৃহীত
মো. ওয়াহিদুল আলম তারেক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ছেলের এ ঘটনা দেখে সঙ্গে সঙ্গেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তার মা তাহমিনা আক্তার।

রোববার (১৯ মে) সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ডের সুরত মিয়া দফাদারের বাড়িত (মাইজ পাড়া) ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য যখন হাসপাতালের মর্গে অপেক্ষা করছে, তখন তার মা একই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মৃত ওই যুবকের নাম মো. ওয়াহিদুল আলম তারেক (২০)। সে ওই বাড়ির দিদারুল আলমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার বড়।

জানা যায়, পরিবারের অজান্তে শয়নকক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলছিল তারেক। ঘরের জানালা দিয়ে অভি নামে তার এক চাচাতো ভাই তাকে ঝুলতে দেখে চিৎকার দিয়ে সবাইকে তা জানায়। চিৎকার শুনে তারেকের মা গিয়ে দরজার খুলে তার এ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বিষপান করেন।

পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তারেককে মৃত ঘোষণা করে এবং তার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

নিহতের চাচাতো ভাই রাফসান মাহিন অভি জানান, আমি তারেক ভাইয়ের রুমের পার্শ্ববর্তী গরুর ঘরে গেলে ভাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলাম। সবাই আমার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে নিহতের চাচা মো. মুজাফফর জানান, হঠাৎ কেন এমন করেছে আমরা আন্দাজ করতে পারছি না। এমন কোনো ঘটনা ঘটেনি তাকে আত্মহত্যা করতে হবে। তবে পরিবারে অভাব অনটন ছিল। তাই টাকা-পয়সার অভাবে মানসিকভাবে সবসময় কষ্টে থাকার কথা জানতাম।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান কালবেলাকে জানান, হাসপাতালে নেওয়ার পর তারা আমাদের জানায়। আমরা লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X