রাকিবুজ্জামান রাকিব, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অসময়ের ভাঙনে পদ্মাপাড়ে আতঙ্ক

ভাঙনের কবলে রাজবাড়ীর গোয়ালন্দ অংশের পদ্মা নদীর পাড়। ছবি : কালবেলা
ভাঙনের কবলে রাজবাড়ীর গোয়ালন্দ অংশের পদ্মা নদীর পাড়। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অসময়ে ফের নদীভাঙন দেখা দিয়েছে। এতে করে দৌলতদিয়া ৬নং ও ৭নং ফেরিঘাটে মাঝে বসবাসকারী ৫ শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ ছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে গুরুত্বপূর্ণ ফেরিঘাট। তবে ফেরিঘাট রক্ষায় নদী তীরে বালুভর্তি জিও ব্যাগ স্থাপনের কাজ করছে বিআইডব্লিউটিএ।

সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, গত কয়েকদিনে দৌলতদিয়া ৬ নম্বর ঘাটের পাশে পদ্মাপাড়ের অন্তত ২৫ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পূর্বে জিও ব্যাগ স্থাপন করা হলেও রক্ষা করা যায়নি নদী তীর। পাশাপাশি অনেক জায়গাজুড়ে ছোট-বড় ফাটল সৃষ্টি হওয়ায় ভাঙন হুমকিতে পড়েছে ফেরিঘাটসহ পাশের বাহিরচর গ্রাম। স্থানীয় ৫ শতাধিক পরিবার ভাঙনের আতঙ্কে দিন পার করছেন। এদিকে ভাঙন প্রতিরোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বালু ভর্তি জিও ব্যাগ স্থাপনের কাজ করছে।

এদিকে ভাঙনকবলিত আশপাশের অসহায় লোকজন এখনো ভাঙন আতঙ্কে অন্যত্র ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে থেকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিলে এত ক্ষতি হতো না।

এ সময় অভিযোগ করে কয়েকজন বলেন, বর্ষা মৌসুমে অল্প কয়েক বস্তা জিওব্যাগ ফেলে ভাঙন রোধে দেওয়া বরাদ্দ লুটপাট করবে, কিন্তু সেই জিওব্যাগ কোনো কাজেই আসবে না। বরাবরের মতোই আমরা আবার কিছু পরিবার ভাঙনের শিকার হয়ে গৃহহীন হবো।

দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার বাসিন্দা লিমা আক্তার, সাইদুল ইসলামসহ অনেকেই বলেন, আমরা প্রতি বছর শুধু নদী শাসনের আশ্বাসই পাই। তবে নদী শাসনের কোনো বাস্তবায়ন দেখি না। এদিকে প্রতি বছর নদীভাঙনের কারণে আমরা নিঃস্ব হয়ে আসছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা বন্দরের উপসহকারী প্রকৌশলী রিশাদ আহম্মেদ বলেন, ইতোমধ্যে আমরা ঘাট এলাকা পরিদর্শন করেছি। স্রোতের কারণে নদীভাঙন শুরু হয়নি। নদীর পানি কমে যাওয়ায় কিছু বালু ভর্তি জিও ব্যাগ সরে গেছে। যে কারণে নদীপারের কোনো কোনো স্থানে সামান্য ভেঙেছে।

বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ জিও ব্যাগ স্থাপনের তদারকির কাজ করা কর্মকর্তা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে অন্তত ৩ হাজার জিও ব্যাগ স্থাপন করা হয়েছে। ফেরিঘাটের ভাঙনরোধে যে পরিমাণ জিও ব্যাগ স্থাপন করা প্রয়োজন, তা করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১০

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১১

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৩

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৫

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৬

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৭

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৮

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৯

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

২০
X