কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর যা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রম্পাচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: পিআইডি
তথ্য ও সম্প্রম্পাচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: পিআইডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।

বুধবার (১২ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল আগামী সংসদ নির্বাচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে তা জানতে চেয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। সম্প্রচারে থাকা ৩৫টি বেসরকারি টেলিভিশন। আর একটি বিটিভি। আমাদের চ্যালেঞ্জগুলোতে, বিশেষ করে সামাজিক মাধ্যমে যেসব গুজব ছড়ানো হয় এবং সময়ে সময়ে গুজব তৈরি হয়েছে, তাতে দেশে হানাহানি তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা।

বিএনপির এক দফা আন্দোলনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

এ ছাড়া আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গেও সফররত ইইউ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X