কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সারা দেশে বাড়ছে তাপমাত্রা। ছবি : সংগৃহীত
সারা দেশে বাড়ছে তাপমাত্রা। ছবি : সংগৃহীত

রাতের শেষভাগে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনে গরম পড়ছে। বৃষ্টির শঙ্কা না থাকায় ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়ছে পাল্লা দিয়ে। কেমন থাকবে তাপমাত্রা? এবার তা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৭ ডিগ্রি ও ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

দ্বিতীয় দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

তৃতীয় দিনে আকাশের অবস্থা একই থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X