কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার এক ট্রেনেই বিনা টিকিটের ১২৫ যাত্রী শনাক্ত করলেন অসীম কুমার 

ট্রেন যাত্রীর সঙ্গে সেলফি। ছবি : সংগৃহীত
ট্রেন যাত্রীর সঙ্গে সেলফি। ছবি : সংগৃহীত

বিলম্বিত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাত শতাধিক শিক্ষার্থীকে অংশগ্রহণে সুযোগ করে দিয়ে আলোচনায় থাকা রেলের পশ্চিমের মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এবার এক ট্রেনেই বিনা টিকিটে ১২৫ জন যাত্রীকে শনাক্ত করেছেন। মধুমতি এক্সপ্রেসের এই যাত্রীদের থেকে জরিমানা ও ভাড়া বাবদ আদায় করা হয়েছে ২৩ হাজার টাকার বেশি।

শুক্রবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

‘জেনারেল ম্যানেজার-ওয়েস্ট, বাংলাদেশ রেলওয়ে’ পেজে অসীম কুমার তালুকদার ট্রেনের বিস্তারিত ঘটনা তুলে ধরেন। তিনি লিখেছেন, ৮ মার্চ মধুমতি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে ভাঙ্গা যাচ্ছি। চেকিংয়ের সময় লক্ষ্য করলাম কন্যা সমতুল্য এক মেয়ে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। আলাপ করে জানতে পারলাম সে রুয়েটের তৃতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া, মায়োকার্ডিয়াক ইনফেকশনে ও কার্ডিয়াক হাইফার ট্রফিতে ভুগছে। সাথে আছে অ্যামেনিয়া। কথা বলতে বলতেই শ্বাসকষ্ট দেখা দিল। আমি তো থ, একি হলো? আধাঘণ্টা পর পর তাকে অক্সিজেন নিতে হয়, নন এসি কোচে ছাত্রীদের ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেছে। তড়িৎ সিদ্ধান্তে ধরাধরি করে তাকে আমার কেবিনে নিয়ে এলাম। নাস্তা, কফি খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলাম। সে জানাল তাকে নেবুলাইজশন নিতে হবে। একটু পর দেখলাম সে ২৮টি ট্যাবলেটের লিস্ট নিয়ে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিন তাকে ৫০০ টাকার ওষুধ খেতে হয় এবং এই সিলিন্ডারটি সাথে বহন করে নিয়ে তাকে ঘুরতে হয়।

বিনা টিকিটের যাত্রীদের কাছে রীতিমতো এখন আতঙ্কের নাম অসীম কুমার তালুকদার। নানা কারণে মানবিক এই রেল কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। ট্রেনে ছয় বছরের এক শিশু হকারের কাছ থেকে সব বাদাম ৩০০ টাকায় কিনে তাকে নামিয়ে দেওয়ার কথা ফেসবুক পোস্টে তুলে ধরে তিনি লিখেছেন, ‘নেমে যাওয়ার সময় শিশুটির থেকে কেনা ১৯ প্যাকেট বাদাম ফেরত দিয়ে কমপক্ষে আজকে বাসায় গিয়ে মায়ের সঙ্গে থাকতে বললাম। আমি জানি আগামীকাল আবার তাকে ফেরি করতে হবে কারণ; তার মা শয্যাশায়ী।

টিকিট বিহীন ১২৫ জনকে শনাক্ত করে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২৩ হাজার ১২০ টাকা আদায় করার কথাও পোস্টে তুলে ধরেন রেলওয়ের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X