কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জীবন ও দর্শনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও দর্শনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য এবং তার জীবন ও দর্শনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (পিআরএল) মোহাম্মদ জাকির হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) পরিচালক মো. আবুল বাসার সিদ্দিক আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান। স্বাগত বক্তব্য দেন হাইড্রোকার্বন ইউনিটের পরিচালক দীপক কুমার চক্রবর্তী।

সেমিনারের প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, একটি দেশের শিল্প, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হচ্ছে জ্বালানি খাত। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল আত্মমর্যাদাশীল স্বনির্ভর জাতি হিসেবে বাঙালিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকেই নিজস্ব খনিজ সম্পদ আহরণে জোর দিয়েছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অকুতোভয় নেতৃত্ব, অসীম সাহস ও অদম্য দৃঢ়চেতনায় পাকিস্তানি উপনিবেশবাদের চর্বচোষ্যকে বিতাড়িত করে বিশ্বের দরবারে তুলে ধরেন লাল-সবুজের মানচিত্রে আঁকা একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য শুধু মুক্তিযুদ্ধে জাতিকে নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং '৭৫ পরবর্তী যে কোনো জাতীয় সংকট ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত মোকাবিলায় এই ভাষণ আমাদের পথ দেখায়।

সেমিনারের সভাপতির বক্তব্যে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তার পথ নির্দেশনা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী কর্মপরিকল্পনা ও নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের জ্বালানি খাত সমৃদ্ধ করছেন।

অনুষ্ঠানে পেট্রোবাংলা ও পেট্রোবাংলার কোম্পানিসমূহ, বিপিসি ও বিপিসির কোম্পানিসমূহ, জিএসবি, বিএমডি, বিপিআই, বিস্ফোরক পরিদপ্তর এবং হাইড্রোকার্বন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X