কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা খলিলের

খলিলের মাংসের দোকান। পুরোনো ছবি
খলিলের মাংসের দোকান। পুরোনো ছবি

কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা ব্যবসায়ী খলিল এবারের রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোশত বিতানে গরুর মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

গরুর মাংস ব্যবসায়ী খলিল বলেন, রমজানে ক্রেতাদের ৫০০ টাকায় গোশত খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তাই ৫৯৫ টাকা কেজি দরে গোশত বিক্রি করছি। আশা করছি, এই দরে গোশত বিক্রি করলেও লোকসান হবে না।

তিনি আরও বলেন, ২৫ রমজান পর্যন্ত এই মূল্যে বিক্রির কার্যক্রম চলবে। একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি গোশত কিনতে পারবেন।

গত বছর নভেম্বরে রাজধানীর শাহজাহানপুর বাজারে খলিল গোশত বিতানের মাংস কম দামে বিক্রির বিষয়টি আলোচনায় আসে। গরুর মাংসের দর কেজিপ্রতি ৭৫০-৮০০ টাকা বিক্রির সময় প্রতি কেজি ৫৯৫ টাকায় বিক্রি করেন গরুর মাংস ব্যবসায়ী খলিল। এতে সাড়া ফেলে ক্রেতাদের মধ্যে। পরে রাজধানীর আরও কয়েকজন ব্যবসায়ী গরুর মাংসের দাম কমিয়ে দেন। কয়েকজন ব্যবসায়ী কম দামে মাংস বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্য ব্যবসায়ীরা। এ কার্যক্রম বন্ধে চাপ ও হুমকি আসে ব্যবসায়ী খলিলের ওপর।

এসব আলোচনার মধ্যেই খামারি ও মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে নির্ধারণ করা হয় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা। পরে আবারও বাজারে বাড়তে শুরু করে গরুর মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X