কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

গরুর মাংস ব্যবসায়ী খলিল। ছবি : কালবেলা
গরুর মাংস ব্যবসায়ী খলিল। ছবি : কালবেলা

সাম্প্রতিক সময়ে আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

শনিবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন।

এর আগে রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিল ও তার ছেলেকে হত্যার হুমকির ঘটনায় গত বুধবার (২৫ জানুয়ারি) ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাংস বিক্রেতা খলিল।

সে সময় হুমকির বিষয়ে খলিল জানান, কয়েকদিন আগে তাকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতারা তার ছেলের জন্য ছয় বুলেট, তার জন্য ছয় বুলেট রেখেছে বলে জানান। এছাড়া, তাকে লাশের ছবি পাঠানো হয়।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মাংস বিক্রেতা খলিল। তাই আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করেন খলিল। এমন খবরে তার দোকানে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। পরে তার দেখাদেখি রাজধানীর আরও কিছু ব্যবসায়ী ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করে। আর এতেই উল্টেপাল্টে যায় রাজধানীর গরুর মাংসের বাজার। ভেঙে পড়ে সিন্ডিকেট। পরবর্তীতে মাংস ব্যবসায়ীরা বৈঠক করে সাড়ে ছয়শ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়। এরপরও ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আসছিলেন খলিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X